কওমী মাদ্রাসাগুলোতে বিভক্ত দেখা দিতে পারে। আল্লামা শফীর ছেলে আনাস ও হেফজতের কিছু নেতাকর্মী জামাতের সাথে হাত মেলানোর কারনে এই বিভক্তি দেখা দিতে পারে। বিশেষ করে প্রথম থেকেই কওমী মাদ্রাসাগুলো ছিল জামাতের বিরোধী। কিন্তু আল্লামা শফীর ছেলে আনাস ও হেফজতের কিছু নেতাকর্মী জামাতের সাথে হাত মেলানোর কারনে জামাত এই সুযোগে কওমী মাদ্রাসাগুলোতে বিভক্তি তৈরী করছে যাতে কওমী শক্তিগুলো বিভক্ত হয়ে যায়। এ জন্য ইসলামী ঐক্যজোটের দলগুলোর ক্ষমতার লোভ ও দায়ী। একটু লক্ষ্য করলেই দেখা যাবে শাপলা সত্তরের ঐ রাতে জামাত হেফজতের পাশে ছিলনা। শুধু তাই নয় চরমোনাই পীর সাহেবের সাথে হেফাজতের দুরত্ব তৈরী করে দিচ্ছে জামাত। এর প্রমান লংমার্চে মুফতি ফয়জুল করিমকে মঞ্চে উঠতে দেয়নি এবং যখন তিনি মাঠে গিয়ে বসলেন তখন তাকে অপমান করার জন্য আবার মিথ্যা্কথা বলে মঞ্চে কাছে নিয়ে গিয়ে আবার উঠতে বাধা দেয়। এই বেয়দবীর ফল হেফাজত পেয়েছ কিন্তু শিক্ষা নিচ্ছেনা।
No comments:
Post a Comment