জুনায়েদ বাবুনগরীর সংবর্ধনা
ফটিকছড়ির শাহনগরী সংবর্ধনায় জুনায়েদ বাবুনগরী : আল্লামা আহমদ শফীর বক্তৃতা বিকৃত করা হয়েছেhttp://nameofsenary.blogspot.com/
হেফাজতে ইসলাম বাংলাশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বর্তমান
সরকারের কিছু ব্যক্তি হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর ওয়াজ মাহফিলের
বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছেন। এজন্য ঈমানদার তৌহিদি জনতাদের সজাগ
থাকতে হবে।
তিনি বলেন, নাস্তিক ব্লগাররা শাহবাগে অনুমতিছাড়া একটানা তিন মাস রাস্তা
বন্ধ রাখতে পারে। এতে কোনো অপরাধ হয় না। আর হেফাজতকে একটি রাত জিকির আসকার ও
দোয়া দরুদ পড়ার সুয়োগ না দিয়ে হাজার হাজার নেতাকর্মীর ওপর বর্বর হামলা
চালানো হয়। এটি গণতান্ত্রিক সরকারের কেমন আচরণ? তিনি গতকাল বিকালে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
লেলাং ইউনিয়ন হেফাজতে
ইসলাম কর্তৃক আয়োজিত স্থানীয় ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে ইফতারপূর্ব এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
No comments:
Post a Comment