Search This Blog
Friday, January 9, 2015
তুরাগ তীরে লাখো মুসল্লির জুমা আদায়
ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে মুসলমান ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা।
আল্লাহর সন্তুষ্টি অর্জন আর মুসলিম উম্মার শান্তি কামনায় দেশ-বিদেশের লাখো মুসল্লি সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। এর আগে রাতে চলে জিকির-আসগার।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের বাধা সত্ত্বেও পথের দুর্ভোগ উপেক্ষা করেই মুসল্লিরা শরিক টঙ্গীর তুরাগপাড়ে জমায়েত হয়েছেন।
দুর্ভোগ স্বত্ত্বেও এরইমধ্যে এসে পৌঁছেছেন দেশি-বিদেশি মুসুল্লিরা। দেশের ৩২টি জেলার কয়েক লাখ মুসল্লি জেলা ভিত্তিক ৪০টি আলাদা খিত্তায় বিভক্ত হয়ে অবস্থান করছেন শামিয়ানা খুঁটির অস্থায়ী নিবাসে। বিশ্বের অর্ধশত দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন।
ইজতেমা ময়দানে চারপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা রক্ষায় পর্যবেক্ষণ টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-পুলিশ সদস্যরা।
ইজতেমায় শরীক হতে টঙ্গী অভিমুখী সড়কগুলোতে বাড়ছে মানুষের ভিড়। মুসল্লিদের আনা নেয়ার জন্য এবারো রয়েছে বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের ব্যবস্থা।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment